
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নতুন করে পুনর্গঠন করা হয়েছে। ১০ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।
গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে কমিটিটি পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা মন্ত্রী। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।
সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এই স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২