Header Premium (728×90)

Categories: জাতীয়

আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে, আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

সম্প্রতি দেশে গ্যাস সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই গ্যাস সংকটের কিছুটা সমাধান হবে এবং তার পরের সপ্তাহ নাগাদ সংকট পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে ১৬০ কোটি ঘনফুট গ্যাস দেশীয় উৎস থেকে উত্তোলন করা হয় এবং বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। তবে একটি এফএসআরইউতে বয়লার বিস্ফোরণের মতো দুর্ঘটনার কারণে ভাসমান দুটি টার্মিনালের মধ্যে একটি বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে এলএনজি আমদানির পরিমাণ অর্ধেক কমে গেছে, যা আবাসিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকের জন্য ভোগান্তি সৃষ্টি করেছে।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ভোলার স্থানীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি কার্যকর হতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

4 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

4 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.