Header Premium (728×90)

Categories: জাতীয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম

আগামী বছরের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকবে। আগ্রহী হজযাত্রীদের এই সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার এই সময়সূচি নির্ধারণ করেছে।

নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে। যারা প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন, তাদের ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকের যে কোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি কেউ হজে যেতে পারবেন না। এছাড়া শারীরিক অসুস্থতার কারণেও অনেকে অযোগ্য বলে বিবেচিত হবেন। এর মধ্যে রয়েছে হৃদ্রোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া এবং ক্যানসারে আক্রান্ত রোগী যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি গ্রহণ করছেন। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজের অনুমতি পাবেন না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের…

5 minutes ago

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা আসলে ঈর্ষা থেকেই: প্রেসিডেন্ট মিলেই

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হলেও আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা। দলটিকে নিয়ে…

13 minutes ago

মালদ্বীপের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন…

15 minutes ago

পদ্মা সেতুতে ইটিসি টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে…

16 minutes ago

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…

35 minutes ago

সংগ্রামী নেতৃত্বের প্রতীক বাবু স্বাধীন কুমার কুন্ডুর জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়া জেলার শেরপুর পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি বাবু…

39 minutes ago

This website uses cookies.