দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা রুটের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এই রুটটি পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো অবকাশ নেই। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রুটটি এবার লাভজনক হবে বলে তিনি আশা করছেন। এই নতুন যাত্রায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি জানান, আজকের এই ফ্লাইট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনা করে এই ফ্লাইট চালু করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই রুটের চাহিদা বিবেচনায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে যাতে ফ্লাইটটি আর কখনোই বন্ধ না হয়।
প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা স্বত্বেও তিনি জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যাত্রী সাধারণের জন্য এই রুট পুনরায় চালু করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন এবং জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.