

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মালদ্বীপ সফরের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে দেশটিতে সফর করায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় উভয় পক্ষ বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া পারস্পরিক স্বার্থ ও সুবিধার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২