
চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার, ২৪ জুলাই দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন স্পিকার। সফরসূচি অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল এবং সেই অনুযায়ী ফিরতি টিকিটও কাটা ছিল। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
স্পিকারের দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার প্রেক্ষিতেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, শুক্রবার দেশে ফেরার পর সব কিছু পরিষ্কার হবে।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব স্পিকারকেই পালন করতে হয়। তবে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।
বাংলাদেশে অতীতেও এমন পরিস্থিতির নজির রয়েছে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সে সময় ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ দিন এই দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২