
রাজনৈতিক দল থেকে বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের পদ বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আইনি ব্যাখ্যা দেন।
ইসি মাছউদ বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি দল থেকে পদত্যাগ করেন, তবে তার সদস্যপদ থাকে না। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে, শুধু সেই কারণে সংসদ সদস্যপদ চলে যাওয়ার কোনো সুযোগ সংবিধানে নেই। তিনি আরও বলেন, সংসদের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে রেফার করা হলে বা স্পিকারের মাধ্যমে চিঠি এলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, নির্বাচন কমিশন প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায়। এ লক্ষ্যে অক্টোবর মাসকে সামনে রেখে প্রস্তুতি চলছে। তিনি উল্লেখ করেন, আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে। পাশাপাশি সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় রয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২