Header Premium (728×90)

Categories: জাতীয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ–উপাচার্য লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তিনি দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ বা অর্গানিক সিনথেসিস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৩ সালে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর তিনি পরিবেশ রসায়ন বিষয়ে গবেষণা শুরু করেন এবং বর্তমানে একটি গবেষণা দল পরিচালনা করছেন। এই বিষয়ে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

দিল্লির রাজনীতিতে মোদি সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সমীকরণ

নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন মোদি সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। বিরোধী…

4 minutes ago

লোহিত সাগরে সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে সমন্বিত হামলা চালিয়েছে। গোষ্ঠীটির…

30 minutes ago

এপস্টেইনের সহযোগী মডেল স্কাউট ড্যানিয়েল সিয়াদের রহস্যজনক মৃত্যু

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জন্য নারী সরবরাহকারী হিসেবে অভিযুক্ত মডেল স্কাউট ড্যানিয়েল সিয়াদের রহস্যজনক মৃত্যু…

36 minutes ago

২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের ম্যুরাল, মুছে দিল কর্তৃপক্ষ

বার্সেলোনায় উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মুছে ফেলা হলো স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ফেরান তোরেসের ঐতিহাসিক…

42 minutes ago

মার্কিন হামলায় সহায়তাকারীদেরও কঠোর বার্তা দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, ইরানের ভূখণ্ড বা জাতীয় পরিকাঠামোয় যে কোনো হামলার কঠোর জবাব…

43 minutes ago

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেইলি হটল

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা’ সিনেমার অভিনেত্রী কেইলি হটল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল…

60 minutes ago

This website uses cookies.