সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করলেন মুহিবুল আলম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত নারী চা শ্রমিকদের সহায়তায় রেইনকোট বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলম (মুহিব উল্যা) ব্যক্তিগত উদ্যোগে এই রেইনকোটগুলো বিতরণ করেন।
গত সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের নাট মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে নারী শ্রমিকদের হাতে এই রেইনকোট তুলে দেওয়া হয়। এর আগে কুরমা চা বাগানের নাট মণ্ডপেও একই ধরনের রেইনকোট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























