
বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে অ্যাডমিরাল হাসান রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিদায়ী নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনীর চলমান সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে বিস্তারিত অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী বৃহস্পতিবার নতুন নৌ-প্রধানের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তর করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২