কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতির কারণে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। সাধারণত এই দুটি টার্মিনাল থেকে ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। তবে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে এই সরবরাহ ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে, যা পাইপলাইনে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে।
দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে টার্মিনালে ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সামগ্রিক গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। এর প্রভাব পড়ছে শিল্পকারখানায়, যেখানে চাহিদামতো গ্যাস পাওয়া যাচ্ছে না। এছাড়া গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। অনেক এলাকায় রান্নার চুলা জ্বালাতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের।
ইতালির ভিসা জালিয়াতির মাধ্যমে এক পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে বিদেশে পাঠানোর অভিযোগে সিআইডি একটি মানব…
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে বিচারহীনতা ও…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ায়…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ‘জুলাই-২৪ স্কয়ার’-এর নির্মাণকাজ দুই বছরেও শুরু হয়নি। নকশা…
ডেঙ্গু প্রতিরোধে বড় অগ্রগতি হিসেবে প্রথমবারের মতো ভারতে ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে…
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী…
This website uses cookies.