ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা জবিতে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

ইজিবাইক ছিনতাইয়ে উপার্জনের পথ হারিয়ে দিশাহারা কিশোর মিশকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের বাসিন্দা ১৫ বছর বয়সী মিশকাত হোসেনের সংসারের উপার্জনের একমাত্র সম্বল ছিল একটি ইজিবাইক। গত শনিবার রাতে যাত্রীবেশে একদল ছিনতাইকারী ইজিবাইকটিতে ওঠে। নির্জন মাঠে নিয়ে মিশকাতকে মারধর করে তারা গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর দুই পথচারী কিশোরটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিশকাতের বাবা আবদুল জব্বার এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইকটি কিনেছিলেন। তিন মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এরপর থেকে সংসারের দায়িত্ব মিশকাতের কাঁধে পড়ে। সে সকালে বিদ্যালয়ে যেত এবং দুপুরের পর ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ত। মিশকাত জানায়, ইজিবাইক চালিয়ে প্রতিদিন তার ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো, যা দিয়ে মা-ছেলের সংসার চলত। তাদের নিজেদের কোনো আবাদযোগ্য জমি নেই, তিন শতাংশ জমির ওপর টিনের ঘরে তারা বসবাস করেন।

মিশকাতের মা মিনারা খাতুন জানান, ছিনতাই হওয়া ইজিবাইকটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গাড়ি কেনার ঋণের টাকা এখনো শোধ হয়নি। এখন সংসার কীভাবে চলবে এবং ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় আছেন।

প্রতিবেশী আকিমুল ইসলাম এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেটি পড়ালেখার পাশাপাশি সংসারটি বাঁচিয়ে রেখেছিল। এখন ইজিবাইকটি হারিয়ে সে দিশাহারা। স্থানীয় কুশনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহারুজ্জামান সবুজ জানান, তিনি ইজিবাইক ছিনতাইয়ের খবরটি পাননি, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কিশোরকে গাছের সঙ্গে বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইজিবাইক ছিনতাইয়ে উপার্জনের পথ হারিয়ে দিশাহারা কিশোর মিশকাত

আপডেট সময় : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬