
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্তান পাড়ার বাসিন্দা ইমরান হোসেন (৩৮), যিনি নিজেকে সাপুড়ে ও ‘বিষঝাড়া ওঝা’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে কামড় খেয়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রের (আইসিইউ) ৮ নম্বর বেড থেকে তিনি ছাড়পত্র গ্রহণ করেন।
শুক্রবার রাত ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে ইমরান সাপের কামড়ে আহত হন। হাসপাতালে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ এ কে এম নুরুজ্জামান জানান, ইমরান আপাতত সুস্থ আছেন। তিনি বলেন, 'প্রয়োজনীয় ওষুধ লিখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। রাতে গিয়ে দেখি, তিনি বিছানায় শুয়ে শুয়ে ফোন ব্যবহার করছেন। ফোন ব্যবহার করা রোগী আইসিইউতে অনুমতি দিই না। তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনিও ছাড়পত্র নিতে বেশ আগ্রহী ছিলেন।'
রোববার বিকেলে ইমরান জানান, তিনি এখন সুস্থ এবং চিকিৎসকের কাছ থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে বাড়িতে ফিরেছেন। তিনি অভিযোগ করেন যে হাসপাতালে সাংবাদিকেরা তাঁকে বারবার একই প্রশ্ন করে বিরক্ত করছিলেন এবং কেউ কেউ তাঁকে ভণ্ড প্রমাণের চেষ্টা করছিলেন, যা তাঁকে দ্রুত বাড়ি ফিরতে উদ্বুদ্ধ করেছে। বর্তমানে তিনি ভেড়ামারার চাঁদগ্রামে এক ব্যক্তির বাড়িতে সাপ ধরার কাজে পুনরায় যুক্ত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান পরামর্শ দিয়েছেন যে সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২