Header Premium (728×90)

Categories: জাতীয়

সরকারের ৫ মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

বিএনপির সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য হিসেবে প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য সদস্যরা এতে অংশ নেবেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তাদের নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় পাকিস্তান, কেমন দেশটির সামরিক শক্তি

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় পাকিস্তান। জ্বালানি ও…

9 minutes ago

শোক কাটিয়ে নতুন দিনের আশায় শহীদ ওয়াসিমের পরিবার

জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরামের পরিবার শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করছে। সরকারি ও…

24 minutes ago

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে সতর্ক স্পেনের কোচ

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন স্পেনের কোচ লুইস দে…

38 minutes ago

বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নারীকে পুশ-ইনের অভিযোগ, বেনাপোলে আতঙ্ক

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা রেশমা বিবিকে বাংলাদেশি পরিচয়ে জোরপূর্বক পুশ-ইন করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি…

54 minutes ago

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোয় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে…

1 hour ago

আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন…

1 hour ago

This website uses cookies.