Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ বাংলাদেশ দূতাবাসের

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কনস্যুলার সেবাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। সভায় কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং পাসপোর্ট প্রদান প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জানান, বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে দূতাবাস কনস্যুলার সেবা সহজ ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গত ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি প্রবাসীদের যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার এবং দেশের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রবাসীদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রদূত কয়েকটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। যেসব অভিবাসী ইতিমধ্যে ফরাসি প্রেফেকচুর থেকে বৈধতা-সংক্রান্ত আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের দ্রুত পাসপোর্ট সরবরাহের লক্ষ্যে ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট শনিবার বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালিত হবে। এসব দিনে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হবে।

এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন স্লট উন্মুক্ত করা হবে। নতুন এই ব্যবস্থায় প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। উপস্থিত প্রবাসীরা দূতাবাসের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রাপ্তিতে ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন।

সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম এবং দ্বিতীয় সচিব কেএফএম. শারহাদ শাকিলসহ অন্যান্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…

8 minutes ago

মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ

রাজধানীর মিরপুরে ৫০ বছরের পুরোনো স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দিয়ে দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ…

16 minutes ago

জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করা হয়েছে।…

25 minutes ago

রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।…

26 minutes ago

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন সংকট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির ভাইস প্রেসিডেন্ট…

38 minutes ago

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন আব্দুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ চাষের জন্য তৈরি চৌবাচ্চায় মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় আব্দুর রহমান নামে…

46 minutes ago

This website uses cookies.