
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর প্রস্তাব থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সরকার। উপসচিব থেকে শুরু করে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আর বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে আগের নিয়ম অনুযায়ী কর্মকর্তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা করেই এই ভাতা পাবেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠিতে অর্থ বিভাগ ৯ জুলাই পাঠানো আগের দুটি পত্রের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছে।
এর আগে গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনা কর্মকর্তাদের মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জানান, তারা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি হাতে না পেলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, যতটা জেনেছি, এ বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। ফলে আগের সিদ্ধান্তটি আর বাস্তবায়ন হচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, খুব সম্ভবত গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা আগের মতোই বহাল থাকছে এবং আগের ওই চিঠি বাতিল হয়ে যাওয়ার কথা, যদিও লিখিত নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২