পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট জানিয়েছেন যে, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ অবশিষ্ট নেই। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামিদের বিচার হয়েছে বা যাদের বিচার হওয়া প্রয়োজন, তাদের প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে যে যোগাযোগ ও চিঠি চালাচালি করছে, তাতে ভারত দ্রুত সাড়া দেবে এবং তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বিষয়টি পরিষ্কার করেছেন। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, তাই আইনগতভাবে তার আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। ফলে তিনি বাংলাদেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে, এটাই আইনগত বাস্তবতা।
এ বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং এটি অটুট থাকবে। বিমসটেকের মিটিংয়ে উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সফরসহ অন্যান্য কূটনৈতিক কার্যক্রম চলমান প্রক্রিয়া হিসেবেই অব্যাহত থাকবে।
জুলাই মাসের অস্থিরতা ও প্রাণহানির প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, যারা রক্ত দিয়েছে, মারা গেছে বা আহত হয়েছে, তাদের পরিবারের জন্য একটি ক্লোজার প্রয়োজন। নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও অপরাধীদের বিচার দেখতে চায়। তাই সরকার যত দ্রুত সম্ভব এই আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তরিকভাবে কাজ করছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে প্রায় ১০০ জন বিজ্ঞানী একযোগে পদত্যাগ করেছেন। মূলত বেসরকারি…
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩…
জুলাইয়ের স্মৃতি ও গণ-অভ্যুত্থানের চেতনার প্রতি বর্তমান সরকার অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর…
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজার মানবিক সহায়তায় দান…
রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই…
দেশের জ্বালানি নিরাপত্তাকে টেকসই করতে তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা হাতে…
This website uses cookies.