
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হোন।’
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব ফিরোজ আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি। এছাড়াও এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।
এর আগে, বুধবার সন্ধ্যার পর সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২