
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৩ জুলাই) গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয়ের এই নতুন হার নির্ধারণ করা হয়। মূলত সরকারের চলমান ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সরকারি কর্মকর্তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ হাজার টাকা করে পেতেন। তবে নতুন সিদ্ধান্তের ফলে এই ব্যয় অর্ধেকে নেমে আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, এর আগেও ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ি কেনার ঋণ স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত গাড়ি ঋণ দেওয়ার উদ্যোগটি গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্থগিত করা হয়। এছাড়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২