
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (৩২) গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ জুন সকাল ৭টার দিকে বাড়ির পাশের দেবনগর গ্রামের একটি দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।
ছেলের এমন অনিশ্চিত ভাগ্যের কথা ভেবে রাসেলের মা ফাতেমা বেগম মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বর্তমানে শয্যাশায়ী হয়ে পড়েছেন। রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন জানান, তারা আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিয়েছেন, কিন্তু এখনো রাসেলের কোনো খোঁজ পাননি। পরিবারের সবাই উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে ঘটনার পর গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শাকুর জানিয়েছেন, রাসেলকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সন্ধানে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তথ্য প্রচার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ রাসেলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২