
শুক্রবার বিকালে ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ না করে সমাজের প্রকৃত চিত্র ও মানুষের জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জাতির সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবেই দেশ এগিয়ে যাবে এবং সাংবাদিক সমাজ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে।
অনুষ্ঠানে আইয়ুব ভূঁইয়া বর্তমান প্রেক্ষাপট নিয়ে আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও আমরা এখনো মাথা তুলে দাঁড়াতে পারিনি। তিনি বলেন, আমরা প্রায়ই যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ভারতকে দোষারোপ করি, কিন্তু বাস্তবে আমরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না তা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর এবং পরশুরাম মডেল থানার ওসি মো: আশ্রাফুল ইসলাম। এছাড়া কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিম, সুজন-সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরশুরাম প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সহসভাপতি সবীর আহমেদ ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, সহ-সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক মো: ইব্রাহিম এবং সদস্য ইয়াকুব নবী রিয়াজ, সাইফুল ইসলাম ও এমএ করিম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২