
টানা ২০ দিনের রাষ্ট্রীয় সফরে তিনটি দেশ ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (১০ জুলাই) তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এই দীর্ঘ সফরে তিনি পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও মালদ্বীপ ভ্রমণ করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছাবেন। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন তিনি। উল্লেখ্য যে, সম্প্রতি তিনি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিউ ইয়র্কের দাপ্তরিক কাজ শেষে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট 'আসিয়ান রিজিওনাল ফোরাম' (এআরএফ)-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন।
ম্যানিলার সফর শেষ করে তার পরবর্তী গন্তব্য হবে মালদ্বীপ। দেশটির রাজধানী মালেতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক শেষে আগামী ৩০ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২