টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার মছনিয়াকাটা এলাকায় ভোরে পাহাড়ধসে একটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় তাদের মা মাটিচাপা পড়লেও তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
একই সময়ে পার্শ্ববর্তী জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া ও পাগলির ঝিরি এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ভোরে পাহাড়ধসের পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে নেমে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫) রয়েছেন। এছাড়া অপর একটি ঘটনায় মোহাম্মদ জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে মৃত্যুবরণ করেছেন।
চীনের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জন শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফেভারিট ফ্রান্স ও মরক্কো। শিরোপা জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে…
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে ফ্রান্স। এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে…
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন হয়নি,…
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায়…
চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।…
This website uses cookies.