Header Premium (728×90)

জাতীয়

পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনের আশ্বাসে স্থগিত

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৯ জুন) মঙ্গলবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদোন্নতিতে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে চার দিন ধরে চলা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের পক্ষে সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন মিঠু জানান ‘আজ আমরা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন থেকে আমাদের জানিয়েছে, অতিদ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঘোষিত যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি, তা আজ থেকে স্থগিত করব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

saju

Recent Posts

কোতোয়ালি থানার পৃথক অভিযানে গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক…

7 minutes ago

অবৈধ পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারী ২৯ বিজিবির

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

19 minutes ago

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা দ্রব্য উদ্ধার

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবি সদস্য কর্তৃক অভিযানে ২ হাজার…

44 minutes ago

বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক

মোঃ ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে…

4 hours ago

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: দেশের সকল সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিডিএস প্রথম বর্ষের…

4 hours ago

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায় ঘোষণা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় মামলায়…

2 days ago

This website uses cookies.