হাফিজুর রহমান,
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেই জ্বালানি তেল পাচ্ছেন না।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কেউ পাচ্ছেন ১ লিটার, আবার কেউ একেবারেই খালি হাতে ফিরছেন।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র ও সিন্ডিকেটের কারণে এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
অভিযোগ উঠেছে—একই ব্যক্তি একাধিকবার তেল নিতে পারছেন, কেউ পাচ্ছেন ১০০০ টাকার তেল, আবার কেউ ৫০০ টাকারও পাচ্ছেন না।
একজন ভুক্তভোগী বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ১ লিটার তেলও পাইনি। অথচ আমার সামনেই কেউ দুইবার তেল নিয়েছে।”
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পরিবহন চালক, ব্যবসায়ী ও দৈনন্দিন কাজে চলাচলকারী মানুষরা বেশি ভোগান্তিতে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২