ডেস্ক রির্পোট:
গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সেনাবাহিনী ও জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালীগঞ্জের বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ দল। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএম এনার্জি কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…
বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…
দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
This website uses cookies.