মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রায়পুর মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নং দাগের জমিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল করিমের মালিকানাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়াও একাধিকবার মৌখিকভাবে স্থাপনা অপসারণের জন্য বলা হলেও তিনি তা সরিয়ে নেননি।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয় এবং খাস জমি উদ্ধার করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় উপস্থিত ছিলেন বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব প্রদীপ কুমার এবং বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব আশরাফুল হক।
এ অভিযানে পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা সার্বিক সহযোগিতা প্রদান করে।
উদ্ধারকৃত জমির মধ্যে ২৭ নং দাগে ২০ শতক এবং ২৮ নং দাগে ১০ শতক জমি রয়েছে, মোট ৩০ শতক। বাজারমূল্য অনুযায়ী উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২