ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁও কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।
প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
এরই মধ্যে বিশেষজ্ঞ দল জমি পরিদর্শনে এসেছেন এবং আশা করা যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ ঠাকুরগাঁও পৌরসভার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ, কৃষি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে।
তিনি আরো জানান, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২