Header Premium (728×90)

জাতীয়

শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধুমাত্র জুলাই-আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। আহত হয়েছেন হাজারও ছাত্র-জনতা, এছাড়া বিগত ১৬ বছরে আমাদের লক্ষ নেতাকর্মীরা দলটির নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

৫ ফেব্রয়ারী বুধবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশ ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন ৫ আগস্ট পরবর্তী সংস্কার সংস্কার করছে কিছু মানুষ, অথচ যখন স্বৈরাচারী সরকার গুলির জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন একমাত্র বিএনপি সংস্কার চেয়েছিল। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ আহবান জানান।

জনসমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ভিপি, জয়নাল আবেদিন ফারুক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীসহ সব হত্যাকাণ্ডের মূলহোতা হলেন স্বৈরাচারী শেখ হাসিনা। এমনকি ১-১১-এর খলনায়ক মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী এখনও গ্রেফতার হননি। ফ্যাসিস্ট হাসিনাসহ ফেনীর পতিত গডফাদার নিজাম উদ্দিন হাজারী ও আলাউদ্দিন চৌধুরী নাসিমসহ দেশব্যাপী ২৪’র গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্ব সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

14 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

14 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

14 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

14 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

14 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

15 hours ago

This website uses cookies.