Header Premium (728×90)

জাতীয়

বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীর ওপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী ডেমরা-কামশাইর সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ দশমিক ৯৮ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য ৬২৫ দশমিক ৩৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুটিতে মোট ২৩টি স্প্যান, ১৬৮টি পাইল, ২২টি পিলার এবং ৮৬টি গার্ডার থাকবে। এছাড়া সেতুর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। সেতু নির্মাণের জন্য প্রায় ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। নির্মাণ কাজ ২০২৭ সালের ২৮ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম, হাজী আব্দুর রশিদ এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

19 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

19 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

20 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

20 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

20 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

21 hours ago

This website uses cookies.