Header Premium (728×90)

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

ফখরুল আলম সাজু

দেশের ২টি এলএনজি টার্মিনালের মধ্যে ১টি টার্মিনাল রক্ষণা বেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখ যোগ্য পরিমাণে কমে গিয়েছে, ফলে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

২৫ ফেব্রুয়ারী বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে, এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, কয়েকদিন আগে একটি এফএসআরইউ রক্ষণা বেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়, পরে সেখানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের কাজ করতে হচ্ছে, ফলে গ্যাস সরবরাহ আরও কমে গেছে।

তিনি আরও জানান, গত ১৫ই ফেব্রুয়ারী মেরামতের জন্য এলএনজি টার্মিনালটি সাময়িক ভাবে বন্ধ ছিল, টানা ২ দিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

তবে এক সপ্তাহের ব্যবধানে আবারও গ্যাস সংকট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

17 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

17 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

17 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

17 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

18 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

18 hours ago

This website uses cookies.