Header Premium (728×90)

জাতীয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সচেতনমূলক ও চেক বিতরণ অনুষ্ঠান

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২২ মে শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, কুমিল্লা জেলা বিআরটিএ কুমিল্লা জেলা সার্কেলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি, কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব সৈয়দ মঈনুল হাসান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, হাইওয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা, জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মোস্তাক মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব সাইফুল আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রেজা হাসান।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়, বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

17 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

17 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

18 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

18 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

18 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

19 hours ago

This website uses cookies.