মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার সমস্যা সুবিধা অসুবিধা সরাসরি জনগণের কাছ থেকে শোনার জন্য এবং তা সমাধানের জন্য অফিস পাচ্ছেন সংসদ সদস্য এ.জেড.এম রেজানুল হক।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম মুরাদ এ সংক্রান্ত সরকারি আদেশ বা জিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জারি করা হয়েছে বলে জানান।
উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর ও ফুলবাড়ীবাসীকে সার্বিক সেবা প্রদানের জন্য সংসদ সদস্যের অফিস হিসাবে উভয় উপজেলার উপজেলা পরিষদের পুরাতন বা নতুন ভবনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন জানান, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পুরাতন অফিসকে সংসদ সদস্যের অফিস হিসাবে সাজসজ্জার কাজ শুরু করা হবে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্বে সকলের মতামকের জন্য দ্রুত আলোচনা সভা ডাকা হবে।
অপরদিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান মুঠোফোনে জানান তিনি এ সংক্রান্ত চিঠি এখনো পাননি তবে উপজেলা পরিষদ নতুন ভবনের দ্বিতীয় তলায় সংসদ সদস্যের অফিসের জন্য একটি রুম নির্ধারণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২