বগুড়া ধুনটে যমুনা নদীতে ডুবে যাওয়া থেকে, দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে, এক শিক্ষার্থীর মৃত্যু।
- আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার শিমুলবাড়ী যমুনা নদীতে ডুবে যাওয়া ২ বন্ধুকে বাঁচাতে গিয়ে জুনায়েদ রহমান সাদ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্য হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে ধুনট ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী যমুনা নদীর স্পারে তারা গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী জুনায়েদ রহমান সাদ শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুর রহমান ময়দানের ছেলে। তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আরডিএ) এইচ.এস.সি এর ১ম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ ঘটিকায় ধুনট উপজেলা ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী যমুনা নদীর স্পারে ৪ বন্ধু বেড়াতে যায় ঘোরাঘুরির একপর্যায়ে এদের মধ্যে রওফি ও মফিজ ইকবাল স্পারের কাছে যমুনা নদীতে গোসল করতে নামে। নদীর তীরে থাকা জুনায়েদ হঠাৎ ২ বন্ধুকে পানিতে ডুবতে যাওয়া দেখে। এ সময় দুই বন্ধুকে পানি থেকে উদ্ধার করতে জুনায়েদ নদীতে নামলে তারা এক সাথে ৩ জন পানিতে ডুবে যেতে থাকে। নদীর তীরে থাকা আরেক বন্ধু সহ তাদের চিৎকার চেচামেচিতে স্থানীয় জেলেরা এগিয়ে আসে। এসময় স্থানীয়রা সঙ্গে সঙ্গে ওই দুই জনকে উদ্ধার করলেও জুনায়েদ রহমান পানিতে তলিয়ে যায়।
আরও জানাযায়,যে তারা তিনজনের একজনও সাতাঁর জানতো না। উদ্ধারকৃতরা হলেন,শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মফিজ ইকবাল (১৮), একই এলাকার সোলায়মান আলীর ছেলে রওফি হাসান (১৮) এবং গোলাম সরোয়ারের ছেলে গোলাম শোয়েব (১৮)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিন বিকাল থেকেই উদ্ধার কাজ শুরু করে। রাত হয়ে যাওয়ায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরবর্তিতে শনিবার ১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই উদ্ধার কাজ পরিচালনা করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় ডুবুরি দল এবং স্থানীয় জেলেদের সহোযোগিতায় তার মরদেহ টি উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, “নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। পরদিন শনিবার ডুবুরি দল এবং জেলেরা মিলে তার মরদেহটি উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, শিক্ষার্থী জুনায়েদ নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল সহ জেলেরা। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার বাদ এশা নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।


























