মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত – বিপিজেএফ সভাপতি
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত বলে মন্তব্য করেছেন নরসিংদীর কৃতিসন্তান,বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
শুক্রবার(৭ ফেব্রুয়ারী)রাতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রসংশার দাবিদার।
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এইচ সেলিম উল্লাহ,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক আমিন,শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, রোহিঙ্গাদের সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
এ সময় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া,কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিনসহ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অতিথি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গায়ে হলুদের দিনই এক বরের মৃত্যু হয়েছে। এছাড়া ২১ দিনের ব্যবধানে…
চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…
পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…
চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…
This website uses cookies.