Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুর সদর উপজেলা স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলা স্কাউটস এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায়

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)সকালে উপজেলার হলরুমে সদর উপজেলা স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, সিংহজানী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান। ত্রৈবার্ষিক কাউন্সিলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি কে সভাপতি বাঁশচড়া এসবিজি মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে কমিশনার, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ (৫জন সহ সভাপতি), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম আলম সহ ১৩জন সদস্য নির্বাচিত হন। এ বিষয়ে নবনির্বাচিত কমিশনার বাঁশচড়া এসবিজি মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন জামালপুর সদর উপজেলা স্কাউটস কে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো। এই জন্য চাই সকলের সহযোগিতা ও দোয়া।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের…

4 seconds ago

কক্সবাজারে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের অবৈধ পানবরজ উচ্ছেদ করে ফেরার পথে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।…

9 minutes ago

হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানোর সিদ্ধান্ত

সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া…

14 minutes ago

অ্যান্ড্রয়েড নিরাপত্তা: ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখ ক্ষতিকর অ্যাপ শনাক্ত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল প্লে প্রটেক্ট ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর…

32 minutes ago

পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক স্বচ্ছতার দাবি

রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ…

42 minutes ago

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলা থেকে বিরত থাকবে ইরান

যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ থাকলে ইরানও পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে তেহরান।

44 minutes ago

This website uses cookies.