মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার দক্ষিণে অবস্থিত উপজেলা আশাশুনি সদর ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে "যুব দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী সাইফুল্লাহ আমীন এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে"ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা" বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাও. আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে"আগামী সংসদ নির্বাচন ও যুবকদের ভূমিকা"বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তাজা,"বিশৃঙ্খলা রোধে যুবকদের ভূমিকা" বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারী ও যুব বিভাগীয় সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,সাবেক উপজেলা আমীর ডাক্তার নুরুল আমীন,উপজেলা কর্ম পরিষদ সদস্য ও আই বি ডব্লিউ এফ উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টু,উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,অফিস সেক্রেটারী মাওলানার রুহুল কুদ্দুস প্রমুখ। শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাক্তার নুরুল আমিন। শিক্ষা শিবিরে ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীসহ শতাধিক যুবকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২