হুমায়ুন কবির চন্দ্রগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার ৪ জানুয়ারী সকাল ১০টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুই পাশে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,‘আমরা গুম হওয়া ওমর ফারুকের সন্ধান চাই। তাকে জীবিত ফেরত চাই। ওমর ফারুককে যদি হত্যা করে থাকে তাহলে আমরা লাশ ফেরত চাই।’
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবে জানিয়েছে তার পরিবার।
জানা গেছে,২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তার চট্টগ্রাম পতেঙ্গার আত্মীয়র বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতে আজ ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবদুল হাই,থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার,সন্তান ইমন ওমর সহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২