স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নুরুজ্জামানকে আজ (৪ ফেব্রুয়ারি ) মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।
আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
এ সময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ।
এর আগে, গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এদিকে, লালমনিরহাট জেলায় ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৮ টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২