Header Premium (728×90)

জেলা/স্থানীয়

যানজট নিরসনে ট্রাফিক স্ট্যান্ড জরুরি

মোঃ হুমায়ুন কবির চন্দ্রগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডের মোড়ে ট্রাফিক স্ট্যান্ড স্থাপন করা এখন জরুরি হয়ে পড়েছে।

এখানে শৃঙ্খলা না থাকায় প্রায়শই সড়ক জুড়ে লেগে থাকে দীর্ঘ যানজট। বাজারের ভিতরের প্রবেশপথে অহরহ যানজট লেগে থাকার কারণে ভোগান্তি পোহাচ্ছে সকল শ্রেণি পেশার মানুষ। এই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক স্ট্যান্ড না থাকার কারণে বাজারে প্রবেশের মোড়ে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

রিক্সা, ভ্যানগাড়ি, সিএনজিসহ ভারী যানবাহনও প্রবেশ পথে পার্কিং করছে চালকরা। এদিকে যানবাহন পার্কিংয়ের উপযুক্ত স্থান নির্ধারণ না থাকায় মহাসড়কসহ বাজারের অভ্যন্তরে এলোপাতাড়ি যানবাহন পার্কিং করা হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসনের গাড়িও বাজারের ভিতরে যাতায়াত করতে যানজটের কবলে আটকা পড়ে। এমনকি যানজটের কারণে হাসপাতালের এ্যাম্বুলেন্স গাড়িও বাজারের অভ্যন্তরে যাতায়াত করতে পারছেনা।

এছাড়া রাস্তার দু’পাশে ফুটপাত দখল করে যানবাহন ও জনচলাচলে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। জরুরি ভিত্তিতে ফুটপাত থেকে অবৈধ দখলদারদেরকেও উচ্ছেদ করা প্রয়োজন হয়ে পড়েছে। যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনা রোধে স্থায়ী সমাধানের জন্য চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক স্ট্যান্ড স্থাপন করে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।

editor

Recent Posts

পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন ও সুলতানের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে ব্রুনেইয়ের সুলতান তাঁর পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল…

14 minutes ago

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের…

20 minutes ago

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের নানা উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে…

31 minutes ago

গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণ শেষ…

33 minutes ago

গরুর নাম ‘বাকশাল’ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজের আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একটি গরুর নাম 'বাকশাল' রেখে…

36 minutes ago

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত…

1 hour ago

This website uses cookies.