Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জলঢাকায় জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ষ্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় জোরপূর্বক জমি দখল এবং থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইয়াকুব আলী ( ৩৮ )।

২১শে জানুয়ারী মঙ্গলবার বিকালে প্রেসক্লাব হল রুমে আয়োজিত
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইয়াকুব আলী।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,গত ১৬ই জানুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক আমি সহ আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।

ইয়াকুব আলী আরো বলেন, বালাগ্রাম ইউনিয়নের সাইটনালা বাজার সংলগ্ন জমি, যার দাগ নং ৩৬৫, খতিয়ান নং ১৫৭ শ্রী বিনোদ চন্দ্র বিহারীর নিকট থেকে গত ২০০৩ সালে খালেকুজ্জামান নামের ব্যক্তি ক্রয় করে এবং তিনি ২০১০ সালে সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যাক্তির কাছে পুনরায় বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় আমি গত ২০২২ সালে নতুন দাগ ১৫৪ যার খতিয়ান নং ৪৮৯ সাইফুল ইসলামের নিকট হতে জমি ক্রয় করে ভোগদখল করে আসছি।এবং ঘটনার দিন আমি জমিতে নির্মানাধীন কাজ করার জন্য জমিতে থাকা গাছ কাটার করার সময় এমদাদুল হক, ওয়াহেদুল ইসলাম, তহিদুল ইসলাম, শাহিন ও রশিদুল ইসলাম আমার নিকট চাঁদা দাবী করেন। তখন আমি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিষয়টি জানাই এবং তারা বিকাল ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এমদাদুল হক গংদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন এবং কর্তনকৃত গাছগুলো ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তৃতীয় পক্ষের নিকট রক্ষিত থাকার মর্মে সমন্বয়করা থানা পুলিশের সহযোগিতা নেন। কিন্তূ তৃতীয় পক্ষের নিকট গাছগুলো স্থানান্তর করার সময় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সমন্বয়কদের উপর হামলা করেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের কাছে রাজনৈতিক সাহায্য কামনা করে। ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, পরবর্তীতে চাঁদাবাজরা ময়নুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থল সরজমিন তদন্ত এবং ঘটনার সমাধান না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমার পরিবার ও জমির মুল মালিকদের আসামী করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

ইয়াকুব আলী বলেন, বর্তমানে বিএনপি নেতা ময়নুল ইসলামের করা থানায় মিথ্যা অভিযোগে, প্রান নাশের হুমকি ও আকস্মিক হামলায় আতংকিত হয়ে মানবেতর জীবনযাপন করছি। সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সঠিক তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ওই ভুক্তভোগী পরিবার।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের পক্ষে ভাগিনা ফেরদৌস আলম, রবিউল ইসলাম, সাজু আহমেদ ও সাব্বির আহমেদ প্রমুখ।

editor

Recent Posts

সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭টি দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। সরকার গঠিত কমিটির তত্ত্বাবধানে…

11 minutes ago

মিরাজের ফিফটিতে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড, প্রথম ইনিংসে ৪০০ পার

মেহেদী হাসান মিরাজের অনবদ্য অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক পার করেছে বাংলাদেশ।…

12 minutes ago

বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক…

18 minutes ago

ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে আসা একজন আটক

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা…

24 minutes ago

মাদারীপুরে মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরের কালকিনিতে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে…

24 minutes ago

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জজ মিয়ার বিরুদ্ধে মামলা…

38 minutes ago

This website uses cookies.