নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় ফারুক হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিমদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পোরশা উপজেলার বালিয়াচাঁন্দা এলাকায় আমবাগান পরিচর্যা করতে যান। পরে আম বাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেল যোগে ফিরে আসার সময় পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, যেহেতু সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে এবং তার পরিবারের লোকজন এতে বাদী না হওয়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২