স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নেমে বস্তাভর্তি অস্ত্রের সন্ধান পেয়েছে একদল কিশোর। মাছ ধরতে নেমে হঠাৎ এক বস্তা ধারলো অস্ত্র দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের উত্তর সাহাপাড়া এলাকায় করোতোয়া নদী থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ। এখন এগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে আছে ২টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ৪টি মাঝারি ধারাল ছুড়ি, ১টি চাপাতিসহ দেশীয় ছোট–বড় ২৬টি চাকু সহ মোট ৩৫টি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।
বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারাল অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২