Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়া শেরপুর নদী থেকে, এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নেমে বস্তাভর্তি অস্ত্রের সন্ধান পেয়েছে একদল কিশোর। মাছ ধরতে নেমে হঠাৎ এক বস্তা ধারলো অস্ত্র দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের উত্তর সাহাপাড়া এলাকায় করোতোয়া নদী থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হিসেবে দেখিয়েছে পুলিশ। এখন এগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে আছে ২টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ৪টি মাঝারি ধারাল ছুড়ি, ১টি চাপাতিসহ দেশীয় ছোট–বড় ২৬টি চাকু সহ মোট ৩৫টি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারাল অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

mottalib

Recent Posts

রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…

20 minutes ago

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…

1 hour ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…

1 hour ago

প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয়

প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…

2 hours ago

প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…

2 hours ago

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

2 hours ago

This website uses cookies.