হীমেল কুমার মিত্রঃ
দিনাজপুরে হিলি স্থলবন্দরের ৪ লেন সড়কের নির্মাণ কাজ ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে।
হাকিমপুর মহিলা কলেজ থেকে হিলি জিরো পয়েন্ট হয়ে পানামা পোর্ট পর্যন্ত সোয়া ২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত হবে। তার পাশেই নির্মাণ করা হচ্ছে আড়াই কিলোমিটার ড্রেন।
ধীরগতির অভিযোগ থাকলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের।
সকাল হলেই শ্রমিকদের ঠুকঠাক শব্দের মধ্য দিয়ে শুরু হয় কর্মযজ্ঞ। পাথর, সিমেন্ট ও বালুর মিশ্রণ ঢেলে তা সমান্তরাল করতে ব্যস্ত শ্রমিকরা। পাশাপাশি সড়কটির আরেক অংশে পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকদের আরেকটি দল। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটির কাজ শেষ হলে বন্দরে বাড়বে ব্যবসায়িক কর্মকাণ্ড ও রাজস্ব আয়।
ভহিলি বন্দরের আমদানিকারক পলাশ মিয়া জানান, রাস্তাটি প্রশস্ত হলে বন্দরে ব্যবসা বাণিজ্য কয়েকগুণ বৃদ্ধি পাবে। এছাড়াও বন্দর থেকে বাড়বে রাজস্ব।
স্থলবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথের এ সড়কটি ৪ লেনে উন্নীত হওয়ায় খুশি এলাকাবাসী। তবে ধীরগতিতে কাজ চলায় ধুলাবালিসহ যাতায়াতে ভোগান্তির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, ভূমি অধিগ্রহণসহ দাপ্তরিক বেশকিছু কাজে বিলম্ব হওয়ায় ধীর গতিতে চলছে সড়কটির কাজ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হবে বলে আশ্বাস সড়ক বিভাগের।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুনছুর রহমান জানান, নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা আছে এক বছর। সে হিসেবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করা সম্ভব হবে।
দিনাজপুর সওজ উপসহকারী প্রকৌশলী আনোফ সরকার জানান, ভূমি অধিগ্রহণ বিষয়ে কিছু জটিলতা ছিলো। সেসব সমাধান হয়েছে। আশাকরি নির্দিষ্ট সময়ের ভেতর কাজ শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২