Header Premium (728×90)

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সোমবার(২৩ জানুয়ারি) উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলার পৌরশহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী প্রমুখ।


পরে দুপুর দুইটায় আনুষ্ঠানিভাবে শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে ৩২ টি ইভেন্টের বিজয়ীদের মাঝে সম্মাননাপূবর্ক ম্যাডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
উল্লেখ্য, ‘ক’ ও ‘খ’ গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্র ও ছাত্রী: ১০০ মি., ২০০ মি., হাইজাম্প ও লংজাম্প। ‘গ’ ও ‘ঘ’ গ্রুপ নবম থেকে দশম শ্রেণির ছাত্র ও ছাত্রীরা ১০০ মি., ২০০ মি., ৪০০ মি., ৮০০ মি., ১৫০০ মি., হাইজাম্প, লংজাম্প, ট্রিপল জাম্প, জ্যাভলিন থ্রো, শটপুট, ডিসকাস থ্রো ও ৪ী১০০ মি. রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

selim

Recent Posts

সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী

বলিউড অভিনেতা সালমান খানের দীর্ঘদিনের ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার…

5 minutes ago

সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন

অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ পাড়ায় নানা গুঞ্জন ছড়াচ্ছে। 'রকস্টার' সিনেমার ডিওপি আব্দুল…

8 minutes ago

সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…

24 minutes ago

নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান…

31 minutes ago

রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ

সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার বিচারে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা…

32 minutes ago

৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস…

33 minutes ago

This website uses cookies.