
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মোহাম্মদ শেখ সাদীর অর্থায়নে ৬ লক্ষ টাকা ব্যয়ে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ রহমতুল্লাহি আলাই।
ফাজিল মাদ্রাসার নব-সজ্জিত শিক্ষক মিলনায়তন উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা,
আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ- সভাপতি মাজহারুল হক খোকন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সমাজসেবক শহিদুল ইসলাম সবুজ, মাওলানা আবুল হোসেন প্রমুখ।
মিলাদ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,
এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২