Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।

আজ (২৪ নভেম্বর) শুক্রবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারসহ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

10 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

12 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

15 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

19 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

34 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

This website uses cookies.