Header Premium (728×90)

জেলা/স্থানীয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন

মোঃ নুর উদ্দিন পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জণপ্রতিনিধি বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন বর্তমান সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কোন ভাবেই ডেঙ্গুকে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই সবাইকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সকলের সমান্বত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসা, বাগান সহ আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করেন।

mottalib

Recent Posts

ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন

পাবনার ঈশ্বরদীর দিনমজুর জিন্নাহর ৫ বছর বয়সী ছেলে নূর মোহাম্মদ ব্রেন ক্যানসারে আক্রান্ত। তার উন্নত…

7 minutes ago

বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান

বরিশাল আদালত প্রাঙ্গণে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ এবং ঢাকার সাভারে জেএমবি আস্তানায় অভিযান চালিয়ে ১৫টি…

9 minutes ago

বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক…

20 minutes ago

আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

দেশের ১১টি কেন্দ্রে ২৬৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আনসার…

26 minutes ago

লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার

কুমিল্লার লাকসামে জমি নিয়ে বিরোধের জেরে চার পরিবারকে মাইকিং করে সমাজচ্যুত করার ঘটনা ঘটেছে। থানায়…

29 minutes ago

ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ফুল-স্ট্যাক ডেভেলপার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭…

51 minutes ago

This website uses cookies.