নিজস্ব প্রতিবেদনঃ ধুনট উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সনাতন ধর্মাবলী নেতা কর্মীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
গত ২০ শে অক্টোবর ২০২৩ তারিখে রোজ শুক্রবার দলীয় কার্যালয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি তার নিজ অর্থায়ন থেকে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সনাতন ধর্মাবলীদের মাঝে নগদ অর্থ প্রদান করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রকৌশলী আসিফ ইকবাল সনি সনাতন ধর্মাবলীর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, কে কোন ধর্ম থেকে এসেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে থাকবো এটাই আমাদের প্রত্যয়, প্রতিটি ধর্মের উৎসব রয়েছে তেমনি সনাতন ধর্মাবলীদের বড় উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজার উৎসব সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার।
তিনি আরো বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার" আর এই দুর্গাপূজার উৎসব প্রাণবন্ত করতে ও নিরাপত্তার সঙ্গে পালনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেছেন শুধু সনাতন ধর্মাবলি নয় যে কোন ধর্মের মানুষদের উৎসব পালনে আওয়ামী লীগ সবার পাশে থাকবে।

১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ, মায়ের ভাষা ও দেশকে রক্ষা করার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাই রাষ্ট্র সকল জাতির, অধিকারও সকলের। আপনাদের ধর্ম পালনের যেন বাঁধা প্রয়োগ না হয় সেই দৃষ্টি থাকবে আওয়ামী লীগ সরকারের।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২